Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, আজ, শনিবার কেমন থাকবে আবহাওয়া? জানুন..

রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। যার ফলে গরমের অস্বস্তি থেকে মুক্তি পাওয়া গিয়েছে। তাপমাত্রা কমেছে অনেকটাই

রাজ্যে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, আজ, শনিবার কেমন থাকবে আবহাওয়া? জানুন..
  • ২৪ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। যার ফলে গরমের অস্বস্তি থেকে মুক্তি পাওয়া গিয়েছে। তাপমাত্রা কমেছে অনেকটাই। আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বঙ্গোপসাগর ও আরব সাগরে ইতিমধ্যেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু। সূত্রের খবর, আগামী সপ্তাহে স্থলভাগে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু। তার প্রভাবেই দেশে তথা রাজ্যে সর্বত্র শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। দক্ষিণবঙ্গেও চলছে বৃষ্টি। আজ, শনিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ৬.৬ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ