Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিদর্শনে মুখ্যমন্ত্রী,  মাধ্যমিকের ভূগোল পরীক্ষা নির্বিঘ্নেই

পরিদর্শনে মুখ্যমন্ত্রী,  মাধ্যমিকের ভূগোল পরীক্ষা নির্বিঘ্নেই
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিকের পঞ্চম দিন, ভূগোল পরীক্ষা একেবারে নির্বিঘ্নেই কাটল। মঙ্গলবার মোবাইল ফোনসহ কোনও পরীক্ষার্থী কোথাও ধরা পড়েনি। বিগত পরীক্ষাগুলিতে এই ঘটনা প্রায় রুটিনে পরিণত হয়েছিল। কোনও পরীক্ষার্থীর উত্তরপত্র রিপোর্টেড এগেইনস্টও (আরএ) হয়নি এদিন। 
Advertisement
সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যাওয়ার আগে ভবানীপুরের আশুতোষ মুখার্জি রোডে ইউনাইটেড মিশনারি স্কুলে গিয়ে সংশ্লিষ্ট অভিভাবকদের সঙ্গে দেখা করেন। কিছু পরীক্ষার্থীও ছিল সেখানে। মুখ্যমন্ত্রী জানান, তাঁর ভাইঝিও এই স্কুলের প্রাক্তনী। এখানে পরীক্ষা কেমন হচ্ছে জানতে চান তিনি। ওই স্কুল বিল্ডিং রং করানোর ব্যাপারে আর্থিক অনুদান প্রদানের প্রতিশ্রুতিও দেন। এজন্য স্কুল কর্তৃপক্ষকে রাজ্য সরকারের কাছে একটি ডিপিআর জমা দিতে হবে। 
মুখ্যমন্ত্রী অভিভাবকদের জানান, এখন রাজ্যের পরীক্ষাগুলিতে বেশি নম্বর দেওয়া হয়। এর ফলে সর্বভারতীয় পরীক্ষায় অন্যান্য বোর্ডের ছাত্রছাত্রীদের কাছে তারা আর পিছিয়ে পড়ে না। অন্যদিকে, ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষকদের বক্তব্য, মান ঠিকই আছে। গতে বাঁধা প্রশ্ন হয়নি। এর ফলে পুরো বই পড়ার অভ্যাস তৈরি হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ