Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানের স্বজনরা গ্রেপ্তার হওয়ায় আন্দোলনের প্রস্তুতি বিজেপির

প্রধানের স্বজনরা গ্রেপ্তার হওয়ায় আন্দোলনের প্রস্তুতি বিজেপির
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: বিজেপির মহিলা প্রধানের স্বামী ও দেওরকে গ্রেপ্তারের ঘটনায় পথে নামার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। সম্প্রতি মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা- ফুলকাডাবড়ি গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান অনিমা রায়ের বাপের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়েছে কুচলিবাড়ি থানার পুলিস। সেই সময় পুলিসের কাজে বাধা দেওয়ার অভিযোগে অনিমা রায়ের স্বামী দয়াল রায় এবং দেওর সুবোধ রায়কে গ্রেপ্তার করে পুলিস। 
Advertisement
৬ নভেম্বর তাঁদের গ্রেপ্তার করে কুচলিবাড়ি থানার পুলিস। তারপর মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কেই ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শনিবার ঘটনার খোঁজখবর নিতে প্রধানের স্বামী দয়াল রায়ের বাড়িতে যান বিজেপির জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়। সঙ্গে ছিলেন দলের স্থানীয় নেতারা। ঘটনার প্রেক্ষিতে আন্দোলনের রূপরেখা তৈরি করতে এদিন প্রস্তুতি বৈঠক হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। 
বিজেপির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দয়ালকে পুলিস গ্রেপ্তার করেছে। কুচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় অবশ্য জানিয়েছেন, বেআইনি মাদক দ্রব্য উদ্ধার করতে গিয়ে পুলিসের উপর চড়াও হওয়ার ঘটনা ঘটেছে।
সম্পর্কিত সংবাদ