Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানের পদত্যাগের দাবিতে সরব দলেরই পঞ্চায়েত সদস্যরা

প্রধানের পদত্যাগের দাবিতে সরব দলেরই পঞ্চায়েত সদস্যরা
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের কর্মকাণ্ডে অসন্তুষ্ট দলের পঞ্চায়েত সদস্যদের একাংশ। ইটাহার গ্রাম পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিতে দলের জেলা ও ব্লক সভাপতির দ্বারস্থ হয়েছেন তাঁরা। এমনকী, প্রধানের ডাকা সরকারি বৈঠক বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। প্রধানের পদত্যাগের দাবিতে দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও ইটাহার ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাসকে চিঠি দিয়েছেন পঞ্চায়েত সদস্যরা। এবিষয়ে দলের ব্লক সভাপতি কার্তিক জানান, পুরো বিষয়টির উপর দল নজর রাখছে। প্রধান বিলকিস পারভিন জানান, এটা দলের অভ্যন্তরীণ বিষয়। এবিষয়ে কোনও মন্তব্য করব না। 
Advertisement
সম্প্রতি পঞ্চায়েত প্রধানের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে তৃণমূলের সিংহভাগ পঞ্চায়েত সদস্যদের। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে প্রধান পঞ্চায়েতের সমস্ত কাজ করেন। দলের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়ে চলেন না। টেন্ডারের অসম বণ্টন হয়েছে। প্রধান একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন। জানা গিয়েছে, প্রধান ও পঞ্চায়েত সদস্যদের এই বিরোধের মাঝে কয়েকদিন আগে বিরোধী দলের পঞ্চায়েত সদস্য এবং দলের জনাকয়েক সদস্যকে নিয়ে পঞ্চায়েতের সাধারণ বৈঠক করেছেন প্রধান। গ্রাম পঞ্চায়েতের দলনেতা বাবলু পাল জানান, প্রধান যতদিন অসহযোগিতা করবেন, ততদিন পঞ্চায়েতের সমস্ত সরকারি বৈঠক আমরা বয়কট করব।  প্রধান বিলকিসের সাফাই, সমস্ত কাজ আইন মেনেই করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ