Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধাননগরে নথি জাল করে জমি বিক্রি, ধৃত দুই

প্রধাননগরে নথি জাল করে জমি বিক্রি, ধৃত দুই
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নথি জাল করে এক মহিলার জমি বিক্রি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিস। ধৃতদের নাম অজয় দত্ত এবং উজ্জ্বল সিনহা। তাদের বাড়ি সমরনগর এবং দেবীডাঙায়।
Advertisement
২০০৯ সালে মেঘালয়ের এক মহিলা ড্রোসিং শেরপা প্রধাননগর এলাকায় আড়াই কাঠার জমি কেনেন। ২০২৩ সালে ওই মহিলা নিজের জমিতে গিয়ে দেখেন, তার জমিতে কেউ প্রাচীর তুলে দিয়েছে। খোঁজ নিয়ে জানতে পারেন দেবীডাঙার সীমা সাহা নামের এক মহিলা ওই দুই অভিযুক্ত ও তাদের আরও এক সঙ্গী থেকে ওই জমি কিনেছেন। মহিলার অভিযোগ সম্পূর্ণ ভুঁয়ো নথি তৈরি করে ওই জমি হাতবদল করা হয়েছে। ঘটনার পর গত ডিসেম্বরে থানায় অভিযোগ জানান ওই মহিলা। সোমবার রাতে অভিযান চালিয়ে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস।
সম্পর্কিত সংবাদ