Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সচিব শক্তিকান্ত দাস

প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সচিব শক্তিকান্ত দাস
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর পদ থেকে সদ্য অবসর নেওয়া শক্তিকান্ত দাসকে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সচিব পদে নিয়োগ করা হল। শনিবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটি বলেছে, প্রধানমন্ত্রী পদের মেয়াদ পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত (যেটি আগে হবে) প্রিন্সিপাল সচিব হিসেবে কাজ করবেন শক্তিকান্ত। ২০১৮ সালের ডিসেম্বর থেকে ছ’বছর আইবিআই গভর্নর পদে ছিলেন তিনি। সম্প্রতি ওই পদ থেকে অবসর গ্রহণ করেন ১৯৮০ ব্যাচের এই আইএএস অফিসার। এদিকে, নীতি আয়োগের সিইও পদে বি ভি আর সুব্রহ্মণ্যমের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। ১৯৮৭ ব্যাচের এই অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দু’বছরের জন্য নীতি আয়োগের সিইও পদে বসানো হয়েছিল। - ফাইল চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ