Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে মহিলা এসপিজি

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে মহিলা এসপিজি
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাঁটছেন। পিছনে ছায়ার মতো এক মহিলা কমান্ডো। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ওই মহিলা। এমন একটি ছবি সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসলে কোনও পেশাতেই যে মেয়েরা আজ পিছিয়ে নেই, এই ছবি তারই প্রমাণ। প্রধানমন্ত্রীর মতো হাইভোল্টেজ ব্যক্তির নিরাপত্তার দায়িত্বেও এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন, ইনি হয়তো স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্য। ১৯৮৫ সালে এসপিজি-র প্রতিষ্ঠা হয়। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সুরক্ষার দায়িত্বে থাকে এই সংস্থা। এখানকার অফিসাররা নানা ধরনের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে পেশাদার হয়ে ওঠেন। ইন্টেলিজেন্স ব্যুরো এবং রাজ্য পুলিস ফোর্সের সঙ্গে মিলিতভাবে তাঁদের কাজ করতে হয়। নায়িকা তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতও ওই মহিলার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বলিউডে কঙ্গনার নারীবাদী ভাবমূর্তির সঙ্গে অনেকেই পরিচিত। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে এক মহিলাকে দেখে তিনি আপ্লুত। কঙ্গনা মনে করেন, সব পেশাতেই মহিলাদের আরও বেশি এগিয়ে আসা উচিত। এই ছবি যেন সেই পথেই পথপ্রদর্শকের কাজ করছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ