Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানকে অপসারণের দাবিতে রাস্তা অবরোধ

প্রধানকে অপসারণের দাবিতে রাস্তা অবরোধ
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: পঞ্চায়েত প্রধানকে অপসারণের দাবিতে তৃণমূলের অনির্দিষ্টকালের ধর্না ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ইসলামপুরের সুজালি। সোমবার ধর্নামঞ্চ থেকে সামান্য দূরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী, সমর্থকরা।
Advertisement
কমলাগাঁও সুজালির প্রাক্তন অঞ্চল সভাপতি আবদুল হক স্ত্রী নুরি বেগমকে পঞ্চায়েতের প্রধান পদে বসিয়েছিলেন। একাধিক অপরাধমূলক মামলায় নাম থাকায় গত পঞ্চায়েত নির্বাচনের পর আবদুলকে গ্রেপ্তার করতে পুলিস হানা দেয়। তখন থেকেই তিনি ফেরার। এই সুযোগে ইসলামপুর ব্লক তৃণমূল নেতৃত্ব আবদুলকে দল থেকে বহিষ্কার করার পর নতুন অঞ্চল কমিটি গঠন করে। নতুন কমিটি কাটমানি নেওয়ার অভিযোগে নুরিকে দল থেকে বহিষ্কার করলেও তিনি এখনও প্রধান পদে আছেন। তৃণমূল নেতৃত্বের দাবি, প্রধানকে অপসারণ ও তাঁর দুর্নীতির তদন্তের জন্য বিডিও অফিসে দাবি জানালেও কাজ হয়নি। অন্যদিকে, নুরি অধিকাংশ পঞ্চায়েত সদস্যকে নিয়ে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের ছত্রছায়ায় চলে যান। এরপরেই ধর্নায় বসে অঞ্চল তৃণমূল। ১১ দিন পরেও প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় সোমবার বড় জমায়েত করে নেতৃত্ব। ব্লক সহ সভাপতি কামালউদ্দিনের দাবি, ২০২৮ সালে প্রধানের একটি টিনের ঘর ছিল। এখন অট্টালিকা হয়েছে। ইসলামপুর, শিলিগুড়ি সহ একাধিক জায়গায় বাড়ি করেছেন। তাঁর দুর্নীতির তদন্ত হওয়া উচিত। নুরি বলেন, আমি দুর্নীতি করে থাকলে প্রমাণ করুন।
সম্পর্কিত সংবাদ