Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সভা

প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সভা
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বেড়ে চলা শিক্ষা বহির্ভূত কাজের চাপ সামাল দিতে কর্মীসংখ্যা বৃদ্ধির দাবি উঠল অ্যাডভান্সড সোসাইটি অব হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস (এএসএফএইচএম) উত্তর দিনাজপুর জেলা শাখার বার্ষিক সভায়। রবিবার রায়গঞ্জ শহরে উত্তর দিনাজপুর চেম্বার অব কমার্স সভাগৃহে হাইস্কুল ও হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের এই সংগঠনের সভাটি আয়োজিত হয়। সংগঠনটির সম্পাদক তথা মালঞ্চা হাইস্কুলের প্রধান শিক্ষক অজয়কুমার রায় বলেন, ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা নিয়ে যে কেলেঙ্কারি হল, তাতে আমরা যথেষ্ট চিন্তিত। কারণ স্বল্প সংখ্যক কর্মী নিয়ে স্কুল পরিচালনার পর এধরনের শিক্ষা বহির্ভূত কাজ পড়ুয়াদের স্বার্থে আমরা করি। তারপরও বিভিন্ন ভাবে প্রতারণার ঘটনা ঘটছে। আমরা মনে করি এর জন্য কর্মী সংখ্যা বৃদ্ধির প্রয়োজন আছে। বিষয়টি এদিন আমাদের সভায় আলোচনা হয়। এছাড়াও প্রধান শিক্ষক শিক্ষিকাদের বেতন কাঠামো বিগত রোপা গুলোতে ক্রমান্বয়ে নিম্নমুখী হয়েছে। আমরা চাই বিষয়গুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখুক। এদিন উপস্থিত ছিলেন জেলার ৩৫ জন প্রধান শিক্ষক ও শিক্ষিকা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ