Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে মারধর, গ্রেপ্তার প্রতিবেশী

প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে মারধর, গ্রেপ্তার প্রতিবেশী
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: বাড়ির সীমানাপ্রাচীর দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল। তার‌ই জেরে এক মহিলাকে মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার পুরাতন সব্দলপুর গ্রামে। অভিযোগ, শনিবার বিকেলে বাড়ির সীমানা প্রাচীর দিচ্ছিলেন অনিতা মণ্ডল। তখনই তাঁর সঙ্গে বচসা শুরু হয় প্রতিবেশী পলাশ মণ্ডলের। দু’জনের মধ্যে কথা কাটাকাটি হতেই পলাশ ও তার পরিবারের সদস্যরা অনিতাকে মারধর করে বলে অভিযোগ। বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অনিতা। শনিবার বিকেলে অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে রবিবার মালদহ জেলা আদালতে পেশ করলে বিচারক সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ