Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রচারে বাধা কংগ্রেস প্রার্থীকে

প্রচারে বাধা কংগ্রেস প্রার্থীকে
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সিতাই উপ নির্বাচনে প্রচারে গিয়ে বাধার মুখে পড়লেন কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ। শনিবার সকালে সিতাই সব্জি মাণ্ডিতে প্রচারে গিয়ে বাধার মুখে পড়েন তিনি। কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ বলেন, প্রচারে গিয়ে বাধার মুখে পড়েছি। তৃণমূলের লোকজনই সেখানে ছিল। আমরা অভিযোগ জানিয়েছি। সেই সঙ্গে নিরাপত্তা দেওয়ার দাবিও জানিয়েছেন প্রার্থী। কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, আমাদের কোনও ব্যক্তি এই ঘটনায় জড়িত নয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ