সংবাদদাতা, শীতলকুচি: আগ্নেয়াস্ত্র উদ্ধারের পরই নড়েচড়ে বসল শীতলকুচি কলেজ কর্তৃপক্ষ। গত শনিবার শীতলকুচি কলেজে এক প্রাক্তন ছাত্র নেতার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তারপরই বহিরাগতর প্রবেশ ঠেকাতে ও নিরাপত্তা বাড়াতে কড়া ব্যবস্থা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার কলেজ কর্তৃপক্ষ গেটের সামনে নোটিস টাঙিয়ে দেয়। ছাত্র-ছাত্রী, শিক্ষাকর্মীদের পাশাপশি অধ্যাপক-অধ্যাপিকাদেরও পরিচয়পত্র দেখিয়ে কলেজে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। বহিরাগত কেউ কোনও কাজে এলে তাঁর নাম মোবাইল নম্বর সহ বিভিন্ন তথ্য নথিভুক্ত করা হচ্ছে।
Advertisement
অপরদিকে, ঘটনার পরই কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্তে তৎপরতা শুরু করেছে শীতলকুচি থানার পুলিস। এই ঘটনায় রবিবার দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, ধৃত গোলেনাওহাটি পঞ্চায়েতের মিরাপাড়া গ্রামের পীযূষকান্তি বর্মন (২৬) ও গোলেনাওহাটির জগন্নাথ বর্মন (২৪)। সোমবার ১৪ দিনের পুলিস হেফাজত চেয়ে তাদের মাথাভাঙ্গা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিস। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত মাসুম আক্তার এখনও অধরা। পুলিস জানিয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে।
এদিন শীতলকুচি কলেজের পরিচালন সমিতির সদস্য তপনকুমার গুহ জানান, কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন টিএমসিপির শীতলকুচি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক কামেল হাসনাথ চৌধুরী।