Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাচীন মায়াপুরে ভাগীরথীতে কুমির, চাঞ্চল্য 

প্রাচীন মায়াপুরে ভাগীরথীতে কুমির, চাঞ্চল্য 
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: ফের কুমিরের দেখা মিলল ভাগীরথীতে। বৃহস্পতিবার এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়াল প্রাচীন মায়াপুর ঘাট চত্বর এলাকায়।  ভাগীরথী তীরবর্তী স্থানীয় বাসিন্দারা কুমিরটি দেখতে পান। নদীতে কুমিরটি ভেসে বেড়াচ্ছিল। ভাগীরথীতে কুমির ভাসছে জানাজানি হতেই লোকজন ভিড় করেন। প্রাচীন মায়াপুর চৈতন্য কল্যাণীর বাসিন্দা গোলাপী রাজবংশী বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় এক বাসিন্দা স্নান করতে এসে প্রথম কুমিরটি দেখতে পান। এরপর তিনি চিৎকার করে সবাইকে ডাকেন। আমরা পাড়ার সবাই গিয়ে দেখি একটি কুমির ভেসে যাচ্ছে। কিছুটা যাওয়ার পরে কুমিরটি জলের নীচে চলে যায়। খবর পেয়ে শুক্রবার দুপুরে কৃষ্ণনগরের বনদপ্তরের কর্মীরা এসে তল্লাশি শুরু করেন। কিন্তু কুমিরটির কোনও সন্ধান পাওয়া যায়নি।উল্লেখ্য,এর আগে গত বছর ৩০ আগস্ট নবদ্বীপ রানিরচড়া জজঘাটের কাছে  এবং রানিরঘাটের মাঝামাঝি জায়গায় দুই মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে একটি কুমির দেখতে পান। গত ৩ সেপ্টেম্বর মহিশুরা পঞ্চায়েতের মাঝেরচড়া গ্রামের বাসিন্দারা আবার কুমির দেখতে পান। দু’টি ক্ষেত্রেই বনদপ্তরের কর্মীরা অনুসন্ধান করেছিলেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ