নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির উদ্যোগে মেটেলির ইয়ংটংয়ে শুরু হল প্রকৃতিপাঠ ও পর্বতারোহণ শিবির। জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার শুরু হওয়া ওই শিবির চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত এবং কলকাতা থেকে ৮৩ জন শিক্ষার্থী এবং সংগঠনের ২৪ জন প্রশিক্ষক ওই শিবিরে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ক্যাম্পের মুখ্য প্রশিক্ষক তথা পর্বতারোহী ভাস্কর দাস। ছ’দিনের শিবিরে ট্রেকিং, রক ক্লাইম্বিং, র্যাপলিং, জুমার ক্লাইম্বিং, সোলো ক্যাম্পিং, সার্ভাইভাল, রিভার ক্রসিং, ফায়ার অ্যান্ড শেল্টার মেকিং, ট্রেজার হান্ট ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষার্থীদের। ক্যাম্পের উদ্বোধন করেন ইয়ংটং চা বাগানের ম্যানেজার সৌম্য ঘটক। ক্যাম্প শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও কোর্স ব্যাজ ও
Advertisement
বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে।



