Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্বস্থলীতে টেস্ট পরীক্ষা খারাপ, আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

পূর্বস্থলীতে টেস্ট পরীক্ষা খারাপ, আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: টেস্ট পরীক্ষা ভালো না হওয়ায় মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। মৃতার নাম লিম্পা সরকার(১৫)। বাড়ি পূর্বস্থলীর তামাঘাটা গ্রামে। মৃতার দাদা দেবকুমার সরকার বলেন, বোন পঞ্চম শ্রেণি থেকে প্রতিবার প্রথম না হয় দ্বিতীয় হতো। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার টেস্টে আশানুরূপ রেজাল্ট না হওয়ায় মনমরা হয়ে যায়। রবিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে ডাকাডাকি করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। টেস্টের রেজাল্ট আশানুরূপ না হওয়ায় মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে।
Advertisement
প্রৌঢ়ের মৃত্যু: ঘরের বাসনপত্র নামানোর সময় পড়ে গিয়ে এক প্রৌঢ়ের  মৃত্যু হল। মৃতের নাম ঝন্টু বসাক(৫২)। বাড়ি নাদনঘাট থানার নোনার মাঠ। মৃতের আত্মীয় অমূল্য বসাক বলেন, ঘরের তাক থেকে বাসনপত্র নামানোর সময় উনি পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সম্পর্কিত সংবাদ