Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্বস্থলীতে রাস উৎসব নিয়ে বৈঠক

পূর্বস্থলীতে রাস উৎসব নিয়ে বৈঠক
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: নবদ্বীপ সংলগ্ন নাদনঘাট থানার পূর্বস্থলী-১ ব্লকে রাস উৎসবে শতাধিক পুজো হয়। শনিবার ব্লকের নজরুল মঞ্চে রাস উৎসব কমিটির সদস্যদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়েছে। সেখানে এসডিপিও রাকেশ চৌধুরী, বিডিও সঞ্জয় সেনাপতি, নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, সমস্ত পুজো কমিটিকে প্রশাসনিক অনুমতি নিয়ে পুজো করতে হবে। গাইডলাইন মেনে চলতে হবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা, মণ্ডপে ঢোকা ও বের হওয়ার আলাদা পথ রাখতে হবে। 
Advertisement
পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বলেন, পূর্বস্থলী-১ ব্লকের রাস উৎসবে লক্ষাধিক মানুষের ভিড় হয়। শতাধিক পুজো হয়। এবার পঞ্চায়েত সমিতির তরফে শ্রেষ্ঠ পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হবে।
সম্পর্কিত সংবাদ