Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্বস্থলীতে ছটপুজোয় শামিল মন্ত্রী স্বপন দেবনাথ

পূর্বস্থলীতে ছটপুজোয় শামিল মন্ত্রী স্বপন দেবনাথ
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: পূর্বস্থলী-১ ব্লকে শুক্রবার সকালে হিন্দীভাষীদের সঙ্গে ছটপুজোয় শামিল হলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন সকালে তিনি শ্রীরামপুর এলাকার মুড়িগঙ্গার ঘাটে ছটপুজোয় অংশ নেন। এছাড়াও এদিন বিদ্যানগর, শ্রীরামপুর এলাকায় ইটভাটার হিন্দিভাষী শ্রমিকদের ও তাঁদের পরিবারের সন্তানদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। 
Advertisement
স্বপনবাবু বলেন, পূর্বস্থলী-১ ব্লকজুড়ে দীর্ঘ মুড়িগঙ্গা মজে যাচ্ছে। কয়েক বছর ধরে মুড়ি গঙ্গায় গঙ্গারতি সহ ছটপুজোয় মুড়িগঙ্গা সংস্কারের জন্য প্রার্থনা করেছি। ঈশ্বর প্রার্থনা শুনেছেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুড়িগঙ্গা সংস্কার ও সৌন্দর্যায়নে ৪ কোটি টাকা অনুমোদন হয়েছে। টেন্ডার হয়ে গিয়েছে। বর্ষার জন্য কাজ থমকে রয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। ছটপুজোর ঘাট সহ বেশ কয়েকটি স্নানের ঘাটও তৈরি হবে। কিছু জায়গায় ভাঙন ধরেছে তারও কাজ হবে। মুড়িগঙ্গা সংস্কারের পরই দীর্ঘ নদী পথে পর্যটকদের জন্য নৌকাবিহারের ব্যবস্থা করা হবে। এদিন কালনা শহরের ভাগীরথীর মহিষমর্দিনীতলা স্নানের ঘাটে ছটপুজোয় মাতেন হিন্দিভাষীরা।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ