সংবাদদাতা, কালনা: ঘরে রান্না করার সময় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হল। মৃতার নাম শিপ্রা মণ্ডল(২৭)। বাড়ি পূর্বস্থলী থানার ফলেয়া। শনিবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত হয়। মৃতার জা সবিতা মণ্ডল বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘরে রান্না করছিল। সেইসময় ওর পায়ে সাপে কামড় দেয়। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে এলে মৃত্যু হয়।
Advertisement
কালনায় জলে ডুবে বালিকার মৃত্যু: বোনের সঙ্গে বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হল। মৃতার নাম প্রিয়া ভকত(১২)। বাড়ি কালনা থানার সিঙ্গাগ্রামে। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃতার কাকা দেবাশিস ভকত বলেন, প্রিয়া প্রতিদিনই বোনকে নিয়ে ও পুকুরে স্নান করে। এদিন কীভাবে অঘটন হল বুঝতে পারছি না। শুক্রবার দুপুর ১২টা নাগাদ পুকুর থেকে ভাইঝির মৃতদেহ উদ্ধার হয়।
মন্তেশ্বরে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু: মন্তেশ্বর থানার সিংহালি গ্রামে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হল। মৃতের নাম কৃষ্ণ হাজরা(৫৪)। শুক্রবার রাতে তাঁকে বাড়ি থেকে কিছুটা দূরে খড়ি নদীর ধারে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। মৃতের ছেলে বিট্টু হাজরা বলেন, বাবা বাজারে বেশকিছু টাকা ঋণ করেছিল। তা শোধ করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছিল। শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে খোঁজ মিলছিল না। আমরা চারদিকে খোঁজ শুরু করি। রাত ৯টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে খড়ি নদীর পাড়ে একটি গাছে বাবাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়। ঋণের কারণে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে বলে আমাদের অনুমান।