সংবাদদাতা, কালনা: পূর্বস্থলী-১ ব্লকের চাঁদের বিলের উপর কাঠের সেতুর উদ্বোধন হল। সোমবার ওই সেতুর উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। সেখানে বিডিও সঞ্জয় সেনাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ অন্যরা উপস্থিত ছিলেন। সেতু হওয়ায় খুশি বহু মানুষ।
Advertisement
পূর্বস্থলী-১ ব্লকের প্রায় চার কিলোমিটার দীর্ঘ চাঁদের বিল। বিলের উভয়পাড়ে কয়েকশো বিঘা চাষের জমি আছে। এই জমির ফসল আনতে চাষিদের দীর্ঘ পথ পেরোতে হতো। সেজন্য এলাকার চাষিরা বিলের উপর একটি সেতু তৈরির আবেদন মন্ত্রী স্বপন দেবনাথের কাছে জানিয়েছিলেন। মন্ত্রীর উদ্যোগে বিলের তিন প্রান্তে তিনটি কাঠের সেতুর অনুমোদন হয়। সেইমতো একটি ২০মিটার কাঠের সেতু সোমবার উদ্বোধন করেন মন্ত্রী। বাকি দু’টি সেতুও তৈরি হবে বলে পঞ্চায়েত সমিতি জানিয়েছে।
মন্ত্রী বলেন, চাঁদের বিলের দুই প্রান্তে বহু মানুষের জমি রয়েছে। তাঁদের ফসল নিয়ে দীর্ঘ চার কিমি ঘুরপথে যাতায়াত করতে হতো। তিনটি সেতু অনুমোদন হয়েছে। একটি সেতুর কাজ শেষ হওয়ায় তা চালু করা হল।
মন্ত্রী বলেন, চাঁদের বিলের দুই প্রান্তে বহু মানুষের জমি রয়েছে। তাঁদের ফসল নিয়ে দীর্ঘ চার কিমি ঘুরপথে যাতায়াত করতে হতো। তিনটি সেতু অনুমোদন হয়েছে। একটি সেতুর কাজ শেষ হওয়ায় তা চালু করা হল।