Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিবেশ পাল্টালেও পরিকাঠামো বেহাল খারনুনা প্রাথমিক স্কুলে 

পরিবেশ পাল্টালেও পরিকাঠামো বেহাল খারনুনা প্রাথমিক স্কুলে 
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: ভোল পাল্টে গিয়েছে মালদহের গাজোল সার্কেলে খারনুনা প্রাথমিক বিদ্যালয়ে। খুদে পড়ুয়াদের মনোরম পরিবেশে রাখতে স্কুল চত্বর ফুলের বাগান দিয়ে সাজানো হয়েছে। সেখানে বোর্ড এবং ছবি দিয়ে জাতীয় পাখি, জাতীয় পশু সহ একাধিক শিক্ষামূলক দৃশ্য গুলি তুলে ধরা হয়েছে। এছাড়া জৈব পদ্ধতিতে স্কুলের কিচেন গার্ডেনের ডাঁটা, মূলো, পালং শাক, টমেটো সহ বিভিন্ন সব্জি চাষ হচ্ছে। সেই ফসল মিড ডে মিল কাজে লাগানো হয়। তবে স্কুলের পরিকাঠামোর সমস্যা মেটেনি বলে অভিযোগ উঠেছে। বেশকিছু ক্লাসরুমের অবস্থা অত্যন্ত খারাপ। ক্লাসরুমের ভিতরে দেওয়ালে লম্বা ফাটল দেখা দিয়েছে।  মিড ডে মিল রান্নার ঘরের অবস্থা ভালো নয়। একটি ক্লাসে রান্না চলে। স্কুলের বাউন্ডারি ওয়ালও নেই। নানা সমস্যা নিয়ে গ্রামবাসী,অভিভাবক এবং শিক্ষকেরা উদ্বিগ্ন। তাঁরা উন্নয়নের দাবিতে সরব হয়েছেন। স্থানীয় এবং স্কুল সূত্রে জানা গিয়েছে, ১৯৭১ সালে স্কুলটি তৈরি হয়েছিল। বর্তমান পড়ুয়ার সংখ্যা ৭০। প্রধান শিক্ষক গদাধর রায় বলেন, পড়ুয়াদের স্কুলমুখী করতে সাজানো হয়েছে। আমরা পাঁচ শিক্ষক নিজেদের অর্থ দিয়ে স্কুলে সাজাচ্ছি। সত্যিই স্কুলের ভবন সহ ক্লাসরুমের অবস্থা ভালো নেই। ফাটল মেরামত করতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে ভালো হয়। 
Advertisement
অভিভাবক বিমল মার্ডির কথায়, স্কুল যাওয়ার রাস্তা বেহাল। বাউন্ডারি ওয়াল নেই। স্কুলের ব্যাপক উন্নয়ন দরকার রয়েছে। গাজোল সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত রায় বলেন, কিছুদিন আগে আমরা ওই স্কুল পরিদর্শন করেছি। সমস্যার বিষয়গুলি বিভিন্ন মহলে জানানো হবে।
সম্পর্কিত সংবাদ