Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিবেশ বিধি মেনেই হবে পৌষমেলা

পরিবেশ বিধি মেনেই হবে পৌষমেলা
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বোলপুর: পরিবেশ বিধি মেনেই হবে পৌষমেলা। আয়োজন থেকে শুরু করে সমাপ্তি—প্রতিটি ক্ষেত্রেই মেনে চলা হবে পরিবেশ সুরক্ষার কড়া নিয়মকানুন। মঙ্গলবার পরিবেশবিদ সুভাষ দত্তের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আর এই পরিবেশ বিধি কার্যকর করতে  জেলা ও রাজ্য প্রশাসনের কাছে চাওয়া হবে পরিকাঠামগত সাহায্য। এদিন সেটাও জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন। 
Advertisement
এদিন বোলপুর ব্যবসায়ী সমিতি, কবিগুরু হস্তশিল্প সমিতি ও পরিবেশবিদ সুভাষ দত্তের সঙ্গে বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ‌উপস্থিত ছিলেন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিক। ঘন্টাখানেক বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে এবারের পৌষমেলায় পরিবেশকে প্রাধান্য দেওয়ার কথা জানানো হয়। পৌষমেলার থিম পরিবেশ বান্ধব করতে বিশ্বভারতীর কাছে আর্জি রেখেছেন সুভাষবাবু। সঠিকভাবে মেলা পরিচালনা করতে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক কর্মসমিতির বৈঠক হবে। সেখানে মেলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিনয়বাবু। মেলা নির্দিষ্ট দিনে শেষ করার বিষয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ব্যবসায়ী সমিতি। সবমিলিয়ে ঐতিহ্যবাহী পৌষমেলর আয়োজনে কর্তৃপক্ষের ইতিবাচক মনোভাবে খুশি ব্যবসায়ী সংগঠন সহ স্থানীয় বাসিন্দারা। 
বিশ্বভারতীর বিতর্কিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে পৌষমেলা বন্ধ হওয়ার উপক্রম হয়। তার আমলে শেষ ২০১৯ সালে পূর্বপল্লির মাঠে মেলা অনুষ্ঠিত হয়। তবে মেলায় দূষণের কারণে সুভাষ দত্ত বিশ্বভারতীর বিরুদ্ধে মামলা করেন। পরিবেশ আদালতের কোপে পড়ে কর্তৃপক্ষ। সেই মামলায় বিশ্বভারতীকে মোটা টাকা জরিমানা করা হয়। তারপর থেকেই বিদ্যুৎ চক্রবর্তী মেলা আয়োজনে অনীহা প্রকাশ করে আসছিলেন। ফলে তার আমলে আর পৌষমেলা অনুষ্ঠিত হয়নি। বিশ্বভারতী না করলেও ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ডাকবাংলা ময়দানে বিকল্প মেলা আয়োজন করে জেলা প্রশাসন। 
সম্পর্কিত সংবাদ