Bartaman Logo
১০ জুন, ২০২৬

পরিবারের পছন্দে বিয়েতে রাজি নয়, মেয়েকে খুন বাবার

পরিবারের পছন্দে বিয়েতে রাজি নয়, মেয়েকে খুন বাবার
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গালুরু: পরিবারের পছন্দের ছেলেকে বিয়েতে রাজি হয়নি মেয়ে। বিষয়টি মেনে নিতে পারেনি বাবা। রেগে গিয়ে মেয়েকে বেধড়ক মারধর এবং শেষ পর্যন্ত শ্বাসরোধ করে মেরেই ফেলল বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিদরের আওরাদ তালুকাতে। অভিযুক্ত মতিরামকে গ্রেপ্তার করেছে পুলিস। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৮ বছরের ওই তরুণীর সঙ্গে এক যুবকের প্রেম ছিল। গত মাসে তাঁর সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েও যান। বিষয়টি পুলিসকে জানায় পরিবার। অভিযোগের ভিত্তিতে তরুণীকে খুঁজে বের করে পরিবারের হাতে তুলে দেয় পুলিস। কিন্তু তারপরও প্রেমিকের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ওই তরুণী। তাঁর পছন্দের ছেলেকেই বিয়ে করবেন বলে জানিয়েও দেন। মেয়েকে অন্যত্র বিয়ে করার জন্য মানসিক ভাবে চাপ দিতে থাকেন তাঁর বাবা। কিন্তু মেয়েকে রাজি না হওয়ায় প্রথমে বেধড়ক মারধর ও পরে শ্বাসরোধ করে খুন করা হয়। ঘটনার সময় তরুণীর মা বাড়িতে ছিলেন না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ