Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পারিবারিক বিবাদে দাদাকে কুড়ুলের আঘাত, ধৃত ভাই

পারিবারিক বিবাদে দাদাকে কুড়ুলের আঘাত, ধৃত ভাই
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: পারিবারিক বিবাদের জেরে দাদাকে কুড়ুলের আঘাতে মারাত্মকভাবে জখম করার অভিযোগে গ্রেপ্তার ভাই। নবদ্বীপ মাথাপুর রোডের মহাপ্রভু কলোনীর ঘটনায় মঙ্গলবার সকালে অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম বিশ্বনাথ দেবনাথ। জানা গিয়েছে, গত ৮ নভেম্বর সকালে দাদা এবং ভাইয়ের মধ্যে পারিবারিক বিবাদ বাধে। অভিযোগ, এরপর ভাই  বিশ্বনাথ তার দাদা রঞ্জিত দেবনাথকে কুড়ুল দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে হয়। ওইদিনই রঞ্জিত দেবনাথের পরিবারের পক্ষ থেকে নবদ্বীপ থানায় বিশ্বনাথ দেবনাথ এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে নবদ্বীপ থানার পুলিস এদিন অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করেছে। এদিন ধৃতকে নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ