Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রবীণের সঙ্গে পিকনিক বিধায়কের

প্রবীণের সঙ্গে পিকনিক বিধায়কের
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: শীত মানে পিকনিকের মরসুম। এ সময় অধিকাংশ মানুষ বনভোজনে মেতে ওঠেন। কিন্তু শারীরিক অক্ষমতার কারণে প্রবীণরা এই আনন্দ থেকে বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত। তাঁদের কথা ভেবে এবার এগিয়ে এলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। অশোকনগরের প্রায় এক হাজার প্রবীণকে নিয়ে বৃহস্পতিবার করলেন বনভোজন। বসল লোকগীতির আসর। উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেওয়া হল বয়স্কদের। বিধায়ককে সাধুবাদ জানান প্রবীণরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ