সংবাদদাতা, কুমারগ্রাম: প্রয়াত হলেন বারোবিশার প্রবীণ নাট্যকার কাজলকুমার ঘোষাল(৬৬)। তিনি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
কাজলকুমার ঘোষাল বহু নাটক ও যাত্রাপালায় অভিনয় করেছেন। এছাড়াও খেলার উন্নতিতে তাঁর আলাদা আগ্রহ ছিল। বারোবিশার অন্তরীক্ষ নাট্য অ্যাকাডেমির সভাপতি পদে ছিলেন কাজলবাবু। নতুন প্রজন্মের নাট্যকর্মী বরুণকুমার দেব বলেন, কাজলকুমার ঘোষালের মৃত্যুতে আমরা শোকাহত। বারোবিশা এলাকার হারিয়ে যাওয়া নাট্যচর্চাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কাজলবাবু সামনের সাড়িতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ওঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ওঁর মৃত্যুতে এলাকার নাট্য জগতের অপূরণীয় ক্ষতি হল।



