Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রভুপাদ মিহির মাধব চক্রবর্তী প্রয়াত

প্রভুপাদ মিহির মাধব চক্রবর্তী প্রয়াত
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: শুক্রবার দুপুরে নবদ্বীপ বড় পাঠক বাড়ির চিন্তামণি কুঞ্জের আচার্য প্রভুপাদ মিহির মাধব চক্রবর্তী(৮০) প্রয়াত হলেন। দীর্ঘদিন তিনি হৃদরোগ জনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। শুক্রবার সকালে হঠাৎই তিনি সেরিব্রাল অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তাঁর মৃত্যু হয়। তিনি এক সময় নবদ্বীপ হিন্দু স্কুলে শিক্ষকতা করতেন। এদিন সকালে নামসংকীর্তন সহকারে চিন্তামণি কুঞ্জের আচার্যের মরদেহ শহরের বিভিন্ন প্রান্ত হয়ে নবদ্বীপ মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ