Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরভবন তৈরির জন্য টেন্ডার

পুরভবন তৈরির জন্য টেন্ডার
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: নিজস্ব ভবন তৈরির জন্য টেন্ডার ঝোলানো হল ময়নাগুড়ি পুরসভায়। শুক্রবার এ কথা জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়। তিন কোটি টাকায় পুরসভার নতুন ভবন তৈরি হবে। ময়নাগুড়ি শহরের গার্লস স্কুলের সামনে ৫৫ডেসিমেল জমিতে পুরসভার স্থায়ী ভবন নির্মাণ হবে।
Advertisement
পুরসভার যে ই-টেন্ডার করা হয়েছে, সেখানে জানানো হয়েছে বিদ্যুতের কাজের জন্য বরাদ্দ রয়েছে ৩৪ লক্ষ ২১ হাজার ৮৫ টাকা। সিভিলের জন্য রয়েছে ৩ কোটি ৪ লক্ষ ৫৭ হাজার ৬৬৮টাকা। ৫ বছরের রক্ষণাবেক্ষণের সময় থাকবে। এছাড়াও পুরসভার বিল্ডিংয়ের সঙ্গে সীমানা প্রাচীর, গেট, নালা, রাস্তা, ল্যান্ডস্কেপের কাজ হবে। মনোজ বলেন, পুরসভা দ্বিতল ভবন তৈরি হবে। টেন্ডার ঝোলানো হল। এরপর কাজ শুরু হবে। বিরোধী নেতা তুহিনকান্তি চৌধুরী বলেন, নিজস্ব ভবন অত্যন্ত প্রয়োজন ছিল।  
সম্পর্কিত সংবাদ