Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব রেলের স্বীকৃত শ্রমিক ইউনিয়ন হওয়ার দৌড়ে ইআরটিএমসি

পূর্ব রেলের স্বীকৃত শ্রমিক ইউনিয়ন হওয়ার দৌড়ে ইআরটিএমসি
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পূর্ব রেলের স্বীকৃত শ্রমিক সংগঠন হওয়ার দৌড়ে নেমেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেনস কংগ্রেস। সোমবার আসানসোলের জিটি রোডে তৃণমূলের কার্যালয়ে সাংবাদিকে সম্মেলন করেন শ্রমিক সংগঠনের নেতারা। রেল বাজেট তুলে দেওয়া, ‘কবচ’ প্রকল্প রূপায়িত না করা নিয়ে তাঁরা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। রেলকর্মীদের প্রতি কীভাবে বঞ্চনা করা হচ্ছে-তাও তুলে ধরেন। কংগ্রেস ও সিপিএমের দুই স্বীকৃত শ্রমিক সংগঠনের ভূমিকাও কড়া সমালোচনা করেন তৃণমূলের শ্রমিক নেতারা। তাঁদের দাবি, ডিসেম্বর মাসে যে নির্বাচন হতে চলেছে, তাতে রেলকর্মীরা তাঁদের সংগঠনের উপরই আস্থা রাখবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ