Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব মেদিনীপুরে বিভিন্ন থানার ওসি বদলি

পূর্ব মেদিনীপুরে বিভিন্ন থানার ওসি বদলি
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: ইন্সপেক্টর হিসেবে প্রমোশন পেয়ে বদলি হয়েছেন ছ’জন ওসি। রবিবার পূর্ব মেদিনীপুর সেইসব থানায় নতুন অফিসার ইনচার্জদের পোস্টিং হল। পটাশপুর থানার ওসি রঞ্জিত বিশ্বাস এবং দুর্গাচক থানার ওসি গোপাল পাঠক ইন্সপেক্টর হয়ে বারাকপুর পুলিস কমিশনারেটে বদলি হয়েছেন।  নয়াচক কোস্টাল থানার ওসি অর্কদীপ হালদার দুর্গাচক থানার ওসি হয়েছেন। জুনপুট কোস্টাল থানার ওসি সূরণ আশ পটাশপুর থানার ওসি হয়েছেন। দীঘা থানার ওসি অভিজিৎ পাত্রও ইন্সপেক্টর হয়ে বসিরহাট পুলিস জেলায় বদলি হয়েছেন। দীঘা থানার নতুন ওসি হলেন নন্দকুমারের সেকেন্ড অফিসার অমিতকুমার প্রামাণিক। রেয়াপাড়া ফাঁড়ির ইন-চার্জ কামার হাসিদ জুনপুট কোস্টাল থানার ওসি হয়েছেন। রেয়াপাড়া ফাঁড়ি ইনচার্জ হলেন পটাশপুর থানার সাব ইন্সপেক্টর চন্দন প্রসাদ। কোলাঘাট বিটের ইনচার্জ হয়েছেন নন্দীগ্রামের সাব ইন্সপেক্টর সমর মিশ্র। হলদিয়ার ভবানীপুর ও সুতাহাটা থানার দুই ওসি যথাক্রমে ইমরান মোল্লা ও সৌমিত্র ঘোষ ইন্সপেক্টর প্রমোশন পেয়েছেন। প্রমোশনের পর তাঁদের বদলি হয়েছে। হলদিয়ার ওই দুই থানায় শীঘ্রই নতুন ওসি দায়িত্ব নেবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ