Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব বর্ধমানে দুর্ঘটনায় মৃত ২

পূর্ব বর্ধমানে দুর্ঘটনায় মৃত ২
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: রায়না থানার নাড়ুগ্রাম মোড়ে ট্রাক্টরের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের নাম অসিত চট্টোপাধ্যায়(৪৪)। রায়না থানার আহ্লাদিপুরে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বাইকে চেপে মেয়ের জুতো কিনতে যাচ্ছিলেন তিনি। নাড়ুগ্রাম মোড়ে ট্রাক্টরের সঙ্গে বাইকটির ধাক্কা লাগে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাক্টরটি পুলিস বাজেয়াপ্ত করেছে। তবে, চালক ধরা পড়েনি।অন্য একটি ঘটনায় বুদবুদ থানা এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শুভঙ্কর বর্মণ(৩০)। পূর্ব মেদিনীপুরের তমলুকে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের গয়ায় জিনিসপত্র পৌঁছে দিয়ে খালি পিকআপ ভ্যান নিয়ে তিনি ফিরছিলেন। বুদবুদের কাছে পিকআপ ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়লে তিনি গুরুতর জখম হন। পুলিস উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ