সংবাদদাতা, বর্ধমান: গলসি থানার ঝিঙুটিতে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম কার্তিক বিশ্বাস(৩৬)। শুক্রবার কীটনাশক খেলে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানেই তিনি মারা যান। পরিবারের দাবি, সংসারে অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন।
Advertisement
গলসি থানার সাটিনন্দী গ্রামে কীটনাশক খেয়ে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম শ্রীধর সাঁতরা(৬৯)। মঙ্গলবার কীটনাশক খেলে তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, অবসাদের জেরে তিনি আত্মঘাতী হয়েছেন।
মঙ্গলকোট থানা এলাকায় ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম অমিত সর্দার(২৪)। বাড়ি মঙ্গলকোট থানার পদিমপুরে। শুক্রবার নতুনহাট সেতুর কাছে একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হলে শনিবার তাঁর মৃত্যু হয়।
মাধবডিহি থানার আটাপুর গ্রামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম পলাশ মালিক(৩৯)।