নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা পুলিসে ব্যাপক রদবদল করা হয়েছে। কাটোয়া থানা থেকে তিনজন এসআইকে বদলি করা হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন থানা থেকে এএসআইদেরও বদলি করা হয়েছে। মোট ২৪জন এসআইকে বদলি করা হয়েছে। এএসআই বদলি হয়েছে ১৯জন। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, রুটিন বদলি হয়েছে। আগামী দিনেও বদলির সম্ভবনা রয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ভালো কাজের জন্য অফিসারদের পুরস্কৃত এবং খারাপ কাজ হলে তিরস্কারের নীতি নেওয়া হয়েছে। কোন অফিসার কোথায় কী করছেন সেদিকেও কড়া নজরদারি রাখা হয়েছে। সম্প্রতি কাটোয়া মহকুমার একটি ঘটনায় তা প্রমাণিতও হয়েছে। কাজে কোনও গাফিলতি করা যাবে না বলে শীর্ষমহল থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।



