ঋতব্রতকে ভালো মানুষ করার প্রার্থনা কল্যাণের
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: জগদ্ধাত্রীর কাছে ঋতব্রতকে ‘বেইমান’ থেকে ভালো মানুষ করার প্রার্থনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার শ্রীরামপুরে কল্যাণের পাড়ায় গিয়ে চণ্ডীপাঠ করেছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার শ্রীরামপুরে একটি জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠান মঞ্চে কল্যাণ চণ্ডীপাঠ করেন। তিনি বলেন, যতদিন শ্রীরামপুর চাইবে, ততদিন কারও ক্ষমতা নেই, আমাকে আটকায়। আমি কীভাবে মাকে ডাকব, চণ্ডীপাঠ করব, সেটা আমার বিষয়। এরপরই তিনি মঞ্চে দাঁড়িয়ে চণ্ডীপাঠ করেন। জগদ্ধাত্রীর কাছে আবেদন করেন, ‘বেইমান’ ঋতব্রতকে ভালো মানুষ করো।

Advertisement