Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এখনও অধরা প্রশান্ত, বিডিও দপ্তরের বাইরে পড়ল ‘সন্ধান চাই’ পোস্টার

এখনও অধরা প্রশান্ত, বিডিও দপ্তরের বাইরে পড়ল ‘সন্ধান চাই’ পোস্টার
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফের সংবাদ শিরোনামে প্রশান্ত বর্মন। সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের এই বিডিও-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। অথচ এখনও তাঁর কোনও খোঁজ নেই। মোবাইল ফোনও বন্ধ! এই পরিস্থিতিতে ছবি সহ ‘সন্ধান চাই’ পোস্টার পড়ল রাজগঞ্জের বিডিও দপ্তরের বাইরে। যেখানে লেখা আছে ‘জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও নিখোঁজ, সন্ধান চাই।’ এমন পোস্টার ঘিরে স্বাভাবিকভাবে হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়।

Advertisement

অপহরণ ও খুনের মামলায় অভিযুক্ত বিডিও প্রশান্তর খোঁজ মিলছে না। টানা চার-পাঁচ দিন ধরে তিনি অফিসেও আসেননি। এই অবস্থায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। অনেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শনিবার রাজগঞ্জ বিডিও অফিসের সামনে লিফলেট বিলি করেন এসএফআই সদস্যরা। লিফলেটে লেখা ছিল— ‘রাজগঞ্জের বিডিও নিখোঁজ, সন্ধান চাই।’সংগঠনের পক্ষ থেকে দিলদার মোহম্মদ বলেন, ‘গরিব মানুষ, পড়ুয়া বা চাকরিপ্রার্থীরা আন্দোলন করলে পুলিশ অতিদ্রুত সক্রিয় হয়। অথচ একজন খুনের দায়ে অভিযুক্ত প্রশাসনিক কর্তাকে ধরতে এদের এত সময় লাগছে!’ এই ঘটনা পুলিশি ব্যর্থতার উদাহরণ বলে তাদের দাবি। 
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, বিডিওর বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন?

Advertisement
সম্পর্কিত সংবাদ