নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও বারাকপুর: আজ, শনিবার থেকে হুগলিতে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ শুরু হচ্ছে। শুক্রবার এনিয়ে চুঁচুড়া ও বাঁশবেড়িয়ায় পরিস্থিতি পর্যালোচনা করেন জেলা প্রশাসনের কর্তারা। জানা গিয়েছে, সমস্ত রেশন দোকান থেকে ওই প্রসাদ সহ আনুসঙ্গিক উপকরণ বিলিবণ্টন করা হবে। শনিবার একদিনে প্রায় বাঁশবেড়িয়া ও চুঁচুড়ায় প্রায় ৪০ হাজার প্রসাদ বিতরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, গ্রাম থেকে শহর সর্বত্র ওই প্রসাদ বিতরণ পর্ব চলবে। অন্যদিকে, বারাকপুর শিল্পাঞ্চলের প্রতিটি পুরসভা এলাকায় দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ শুরু হবে রবিবার। সম্প্রতি মহকুমা শাসকের দপ্তর থেকে এই মর্মে নির্দেশও পাঠিয়ে দেওয়া হয়েছে সব পুরসভাগুলিকে।



