Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

এসআইআরে নাম বাদ প্রকাশ রাজের, ‘খেলা শুরু’ মন্তব্য দক্ষিণী অভিনেতার

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল অভিনেতা প্রকাশ রাজের। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন প্রকাশ।

এসআইআরে নাম বাদ প্রকাশ রাজের, ‘খেলা শুরু’ মন্তব্য দক্ষিণী অভিনেতার
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল অভিনেতা প্রকাশ রাজের। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন প্রকাশ। সেখানে তাঁর দাবি, কর্ণাটকের বেঙ্গালুরু কেন্দ্র থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সেই বাদ পড়া নামের মধ্যে তিনিও রয়েছেন। কীভাবে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন তিনি, সেই প্রশ্নও করেছেন প্রকাশ। বিজেপি বিরোধী হিসাবেই পরিচিত অভিনেতা। সে কারণেই কি বাদ পড়ল তাঁর নাম? প্রশ্ন তুলছেন অনেকে। 

Advertisement

ভিডিয়ো বার্তায় প্রকাশ বলেছেন, ‘আমি এই কেন্দ্রেই জন্মেছি। পড়াশোনা করেছি। কলেজে গিয়েছি। দিনের পর দিন থিয়েটার করেছি। এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনেও লড়েছি।’ উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা ভোটে বেঙ্গালুরু সেন্ট্রাল থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন প্রকাশ। তাঁর কথায়, ‘আমাকে দেখতে হবে পরিচয়পত্র ফেরত পাওয়ার জন্য কী কী কাগজপত্র ও নথি জমা দিতে হবে!’ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, ‘কী মজার বিষয় না! খেলা কিন্তু শুরু হয়েছে। আমাদের ভোটাধিকার কেড়ে নিয়ে থামানো যাবে না।’   ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ