Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুর প্রতিনিধির নামেও অভিযোগ দিদির দরবারে

পুর প্রতিনিধির নামেও অভিযোগ দিদির দরবারে
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুর চেয়ারম্যান এবং কাউন্সিলারদের নামে অভিযোগ নিয়ে রবিবার কালীঘাটে দিদির দরবারে গিয়েছিলেন কয়েকজন। দলীয় সূত্রের খবর, তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক অভিযোগগুলি জমা দিতে হবে তৃণমূল ভবনে। উল্লেখ্য, প্রতি রবিবার কালীঘাটে ‘দিদির দরবার’ নামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাগরিকের বিভিন্ন অভাব, অভিযোগ ও সমস্যা এবং সরকারি প্রকল্পগুলির বিষয়ে কথা শোনা হয়। প্রয়োজনে উপযুক্ত কাগজপত্র সেখানেই জমা দেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। গতকাল রবিবারও অনেকে গিয়েছিলেন দিদির দরবারে। তাঁদের সহযোগিতা করা হয়েছে। সূত্রের খবর, কিছু পুর কাউন্সিলার সম্পর্কেও অভিযোগ ছিল কয়েকজনের। সেগুলি লিখিতভাবে তৃণমূল ভবনে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ