সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলে পর পর তিনটি কন্যা সন্তান জন্ম দেওয়ায় এক বধূকে নির্যাতনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার ওই বধূকে চুলের মুঠি ধরে কিল, ঘুষি মারা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযুক্ত দেওর রড দিয়ে বধূর মাথায় মারতে যায়। সরে না গেলে প্রাণহানি হতো বলে দাবি বধূর। তাঁর নাকে গুরুতর আঘাত লাগার পর স্থানীয়রা গাজোল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যান। বধূ শ্বশুরবাড়ির তিন সদস্যের বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও শ্বশুরবাড়ির আত্মীয়রা অভিযোগ অস্বীকার করেছেন।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূর নাম তারাউন খাতুন (২৬)। তাঁর স্বামী ইমরুল কায়েস ভিনরাজ্যে কর্মরত। বধূর শ্বশুরবাড়ি গাজোলের কাটনার রাতুল গ্রাম এলাকায়। বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায়। বধূর প্রথম কন্যাসন্তানের বয়স ৬ বছর। বছর খানেক আগে যমজ কন্যা সন্তান প্রসব করেন বধূ। অভিযোগ, পর পর তিনটি কন্যাসন্তান হওয়ায় শ্বশুরবাড়ির আত্মীয়রা বধূকে নানা অপবাদ দিত এবং মারধর করত। জখম বধূ তারাউন বলেন, আমার স্বামী ভরণপোষণ দেয়। আমি ভালোই ছিলাম। এতে শ্বশুরবাড়ি লোকেরা হিংসা করত। তিন মেয়ের জন্ম দিয়েছি বলে শ্বশুরবাড়ি লোক কথায় কথায় গালিগালাজ করে। আমার স্বামী আমাকে মারে না। তাহলে দেওর কেন গায়ে হাত তুলবে? বিয়ের পর থেকেই তারা অত্যাচার করে। থানায় অভিযোগ করেছি।
খবর পেয়ে বধূর বাবা আলাউদ্দিন দক্ষিণ দিনাজপুর থেকে সটান গাজোলে চলে আসেন। তিনি বলেন, তিন মেয়ের জন্মের পর শাশুড়ি, জা সহ অনেকেই অপবাদ দিত আমার মেয়েকে। তারা দিনের পর দিন অত্যাচার করেছে। আমরা এর বিচার চাই।
এদিকে বধূর শ্বশুরবাড়ির আত্মীয়রা অভিযোগ অস্বীকার করেছেন। শ্বশুর আকালুউদ্দিন মোমিনের দাবি, মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এদিন সকালে বাড়ির দুই জায়ের মধ্যে তর্ক হয়। খুবই ছোট ঘটনা। বউমা শ্বশুর আর শাশুড়িকে মানুষ বলে মনে করে না। মারামারি হয়নি। বউমার নাকে নখের আঘাত লেগেছে। গাজোল থানার পুলিস জানিয়েছে, খতিয়ে দেখা হবে।