Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মহানন্দা নদীতে তলিয়ে যাওয়ার দু'দিন পর উদ্ধার হল দুই পড়ুয়ার নিথর দেহ

গত রবিবার মহানন্দা নদীর ব্যারেজে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই পড়ুয়া। আজ মঙ্গলবার ২দিন পর নিখোঁজ হওয়া দুই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করল এনডিআরএফ।

মহানন্দা নদীতে তলিয়ে যাওয়ার দু'দিন পর উদ্ধার হল দুই পড়ুয়ার নিথর দেহ
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা নকশালবাড়ি: গত রবিবার মহানন্দা নদীর ব্যারেজে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই পড়ুয়া। আজ মঙ্গলবার ২দিন পর নিখোঁজ হওয়া দুই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করল এনডিআরএফ। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে নদী থেকে দেহ দুটি উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশের মহম্মদ সাফায়েল হোসেন নওশাদ এবং বিহারের প্রগাজ্যোতি দাস।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ফুলবাড়ির একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির তিন পড়ুয়া মহানন্দা ব্যারেজে স্নান করতে যায়। স্নানের সময় আচমকাই নদীর প্রবল স্রোতে তিনজনই তলিয়ে যায়। বিষয়টি স্থানীয় মৎস্যজীবীদের নজরে পড়লে তাঁরা দ্রুত উদ্ধারকাজে নামেন। একজন পড়ুয়াকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুই পড়ুয়া জলের প্রবল স্রোতের কারণে নিখোঁজ হয়ে যায়। রবিবার বিকেল থেকেই ফাঁসিদেওয়া থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের ডুবুরিরা নদীতে তল্লাশি শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও নিখোঁজ পড়ুয়াদের কোনও সন্ধান মেলেনি। সোমবার উদ্ধারকাজে নামে এনডিআরএফ ও এসডিআরএফের দল। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে নদী থেকে উদ্ধার হয় দুই পড়ুয়ার দেহ। পুলিশ মৃতদের পরিবারের সদস্যদের খবর দিয়েছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ