Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পোপ ফ্রান্সিসের কিডনির সমস্যা

কিডনির সমস্যায় আক্রান্ত খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার বিবৃতি দিয়ে এমনটা জানাল ভ্যাটিকান। ১৪ ফেব্রুয়ারি থেকে ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে চিকিৎসাধীন ৮৮ বছর বয়সি পোপ।

পোপ ফ্রান্সিসের কিডনির সমস্যা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রোম: কিডনির সমস্যায় আক্রান্ত খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার বিবৃতি দিয়ে এমনটা জানাল ভ্যাটিকান। ১৪ ফেব্রুয়ারি থেকে ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে চিকিৎসাধীন ৮৮ বছর বয়সি পোপ। দেখতে দেখতে কেটে গিয়েছে দশদিন। ফুসফুসের জটিল সংক্রমণের পাশাপাশি শরীরে বাসা বেঁধেছে নিউমোনিয়া। প্লেটলেটের সংখ্যা কম থাকায় বারবার রক্ত বদল করতে হচ্ছে। শনিবার প্রবল শ্বাসকষ্টের কারণে দিতে হয় অতিরিক্ত অক্সিজেন। রবিবার অবশ্য পোপের শ্বাসকষ্ট কোনও খবর সামনে আসেনি। চিকিৎসকরা জানিয়েছেন, ফ্রান্সিস এখনও সঙ্কটজনক। এরইমধ্যে রক্ত পরীক্ষায় কিডনির সমস্যার প্রাথমিক হদিশ মিলল। ফুসফুসের সংক্রমণের জেরেই এই নতুন সমস্যা দেখা দিয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। ফ্রান্সিসের স্বাস্থ্য নিয়ে ভ্যাটিকানের বিবৃতি, ‘রাতে নিশ্চিন্তে বিশ্রাম নিয়েছেন পোপ।’ যদিও পোপের জ্ঞান ফেরা নিয়ে কোনও তথ্য সেখানে দেওয়া হয়নি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ