Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফিলিপিন্সের মিন্দানাওতে জোরালো ভূমিকম্প, কাঁপল দাভাও, সান্তোস সিটিও

ফিলিপিন্সের মিন্দানাওতে ৬.৪ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। দাভাও ও সান্তোস সিটিতে অনুভূত হয়েছে। বিস্তারিত পড়ুন।

ফিলিপিন্সের মিন্দানাওতে জোরালো ভূমিকম্প, কাঁপল দাভাও, সান্তোস সিটিও
  • ২৬ জুন, ২০২৬ ১৯:৪৭
Prefer us on Google

ম্যানিলা, ২৬ জুন: আজ, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপ। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। উৎসস্থল সারাঙ্গানি–দাভাও উপকূলবর্তী এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে ২৯ কিলোমিটার গভীরে। এই এলাকাটি বালুত দ্বীপ থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। তবে এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। পাশাপাশি ভূমিকম্পের জেরে কোনও হতাহতের ঘটনাও এখনও পর্যন্ত সামনে আসেনি। এদিন মিন্দানাও দ্বীপ ছাড়াও দাভাও, সান্তোস সিটি, কিয়াম্বা এবং গ্লানেও প্রবল কম্পণ অনুভূত হয়েছে। একাধিক বিল্ডিং থেকে প্রাণভয়ে মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন। তাঁরা দাবি করেন, বাড়ির ভিতরে থাকা জিনিসপত্র কম্পনের জেরে ভয়ানক ভাবে দুলছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘটনার একাধিক ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি মিন্দানাওতে ভূমিকম্পে ৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তার পাশাপাশি ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ