Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদ্যুৎ বিভ্রাট, নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী মেট্রোয় ভোগান্তি যাত্রীদের

সপ্তাহের প্রথম কাজের দিনে মেট্রো দুর্ভোগে নাকাল হল আমজনতা।

বিদ্যুৎ বিভ্রাট, নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী মেট্রোয় ভোগান্তি যাত্রীদের
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিনে মেট্রো দুর্ভোগে নাকাল হল আমজনতা। কবি সুভাষ-দক্ষিণেশ্বর ও হাওড়া ময়দান-এসপ্ল্যানেড জোড়া রুটে দিনের প্রথম মেট্রো পরিষেবা থেকে বঞ্চিত হলেন হাজার হাজার যাত্রী। এদিন ভোরে নোয়াপাড়ায় বিদ্যুৎ বিভ্রাট হয়। যার জেরে কারশেড থেকে মেট্রো রেক লাইনে দেওয়া যাচ্ছিল না। নোয়াপাড়া থেকে খালি রেক কবি সুভাষের দিকে যাত্রা করে। সেক্ষেত্রে গাড়ি লাইনে উঠতে না পারায় ডাউনে মেট্রো চলাচল সকাল থেকে বন্ধ হয়ে যায়। স্টেশনে স্টেশনে অফিস যাত্রী, স্কুল পড়ুয়াদের থিক থিকে ভিড় জমে যায়। অন্যদিকে, এদিন থেকেই হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড থেকে দিনের প্রথম মেট্রো পরিষেবা আধ ঘণ্টা এগিয়ে সাড়ে ৬টা থেকে চালু হওয়ার কথা ঘোষণা করেছিল রেল। সেই অনুযায়ী, ইস্ট-ওয়েস্ট রুটের ওই অংশে টিকিট বুকিং শুরু হয়ে গেলেও যাত্রীরা মেট্রো পাননি। যা নিয়ে শুরুতেই তীব্র ক্ষোভ উগরে দেন যাত্রীরা। জানা গিয়েছে, ৪০ মিনিট কবি সুভাষগামী রেক চলাচল বন্ধ থাকায় কার্যত মুখ থুবড়ে পড়ে কলকাতার লাইফ লাইন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত নর্থ-সাউথ করিডরে মেট্রো অনিয়মিত চলেছে। একদিকে, কবি সুভাষ স্টেশন বন্ধ হয়ে পড়ে রয়েছে। তার উপর নিত্যদিন মেট্রো পরিষেবার কঙ্কালসার চেহারা আরও বেআব্রু হয়ে পড়ছে। ৪০ বছরে দেশের প্রথম মেট্রো রুটে সফর যাত্রীদের কাছে কার্যত আতঙ্ক হয়ে উঠছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ