নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: কেশপুর, শালবনী ব্লকের বেশকিছু এলাকায় আলুর ফলনের পরিমাণ কম হয়েছে বলে জানা গিয়েছে। এনিয়ে পর্যবেক্ষণ করছে জেলা কৃষিদপ্তর। চাষিদের কথায়, আলুর দাম খুব বেশি পাওয়া যাচ্ছে না। তার মধ্যে উৎপাদন খুবই কম হয়েছে। এদিন কেশপুর ব্লকের চাষি নিরঞ্জন পাতর বলেন, যেখানে উৎপাদন হওয়ার কথা ছিল ২০০ প্যাকেট। সেখানে ১০০ প্যাকেটও উৎপাদন হয়নি। কী কারণে উৎপাদন কমে গেল বুঝতে পারছি না। কর্ণগড় এলাকার বাসিন্দা নিতাই পাত্র বলেন, আড়াই বিঘা জমিতে আলুর চাষ করেছিলাম। সেভাবে ফলন হয়নি। জানি না কী হবে।



