নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইঞ্জিনিয়ারিং জয়েন্ট সহ অন্যান্য পেশাদারি কোর্সের প্রবেশিকা নিয়ে হাইকোর্টের নির্দেশের প্রভাব পড়ল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপরও। জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড প্রেসিডেন্সির স্নাতক ও স্নাতকোত্তরের প্রবেশিকা নিয়ে থাকে। শনিবার, ৯ আগস্ট স্নাতকের প্রবেশিকা পাবডেট-এর মেধাতালিকা প্রকাশের কথা থাকলেও তা হয়নি। ৮ আগস্ট থেকে স্নাতকোত্তর প্রবেশিকা পামডেট-এর আবেদনও শুরু করেনি বোর্ড।



