Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার

বিধায়ক সহ তৃণমূলের স্থানীয় নেতাদের নামে একাধিক অভিযোগ তুলে পোস্টার পড়ল কাকদ্বীপে। বৃহস্পতিবার সকালেই এলাকার বাসিন্দারা বিভিন্ন জায়গায় এরকম পোস্টার দেখতে পেয়েছেন।

নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: বিধায়ক সহ তৃণমূলের স্থানীয় নেতাদের নামে একাধিক অভিযোগ তুলে পোস্টার পড়ল কাকদ্বীপে। বৃহস্পতিবার সকালেই এলাকার বাসিন্দারা বিভিন্ন জায়গায় এরকম পোস্টার দেখতে পেয়েছেন। তাতে বিভিন্ন ধরনের ক্যাপশন লেখা। বিষয়টি সামনে আসার পর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছে কাকদ্বীপ ব্লক তৃণমূল। পুলিশের কাছে তদন্তের দাবি জানিয়েছে তারা। এর পাশাপাশি একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, দুই যুবক রাতের অন্ধকাকে দেওয়ালে পোস্টার লাগাচ্ছেন। পোস্টারগুলিতে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা সহ তৃণমূলের নেতাদের ছবি দিয়ে একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে। কোনোটিতে বলা হয়েছে, ‘টাকার বিনিময়ে তৃণমূলের পদ পাইয়ে দেওয়া হয়েছে।’ কোনোটিতে কাকদ্বীপের তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে। কোনো পোস্টারের নীচে লেখা, প্রচারে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী বৃন্দ। কোনোটিতে লেখা, প্রচারে তৃণমূল কংগ্রেসের বিক্ষুদ্ধ কর্মীবৃন্দ। এছাড়াও প্রচারে পূর্ব বঙ্গীয় মৎস্যজীবী বৃন্দ, বা জয় শ্রী রাম লিখে বিবেকানন্দ অঞ্চল যুব মোর্চার নামও উল্লেখ করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে কাকদ্বীপে। ব্লক তৃণমূলের দাবি, বিধানসভা নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে। গভীর ষড়যন্ত্র করা হয়েছে। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন, ‘এই ঘটনার সঙ্গে কিছু দুষ্কৃতী যুক্ত। নির্বাচনের আগে আমাকে ও দলকে কলঙ্কিত করতে এই কাজ করেছে। পুলিশকে তদন্তের আবেদন জানানো হয়েছে।’  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ