Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার

ভোটের আগের দিন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হল। মঙ্গলবার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের নামে একটি পোস্টার দেখা যায়।

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার
  • ২৯ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ভোটের আগের দিন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হল। মঙ্গলবার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের নামে একটি পোস্টার দেখা যায়। সুটিয়া সহ আশপাশের বেশ কিছু এলাকায় এই পোস্টার পড়েছে। তাতে লেখা, ‘গত ৫ বছর নিখোঁজ ছিল। মতুয়াদের উপাস্য হয়ে সে কীভাবে ভোটের জন্য সাধারণ মানুষের হাত পা ধরছে! এটা মতুয়াদের কাছে লজ্জার।’ যদিও কে বা কারা এই পোস্টার দিয়েছে, সে সম্পর্কে কিছু লেখা নেই। বিষয়টি পাত্তা দিতে নারাজ গাইঘাটার বিজেপি প্রার্থীও । তিনি বলেন, ‘ভোটের সময় মানুষের আশীর্বাদ নিতে হয়। এটা হাতে পায়ে ধরার কিছু না। ভোটে এর কোনো প্রভাব পড়বে না।’ তারপরও বিজেপির দাবি, এটা তৃণমূলের কাজ। প্রার্থীর বদনাম করতে এটা করা হয়েছে। এ বিষয়ে গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস বলেন, ‘পোস্টারের বিষয়ে আমি কিছু জানি না। তৃণমূল এই ধরনের সংস্কৃতির সঙ্গে যুক্ত না।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ