Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট-পরবর্তী হিংসা: গ্রেপ্তার দুই তৃণমূল নেতা

ভোট-পরবর্তী হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার হরিণঘাটা থেকে তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভোট-পরবর্তী  হিংসা: গ্রেপ্তার দুই তৃণমূল নেতা
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: ভোট-পরবর্তী হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার হরিণঘাটা থেকে তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন হরিণঘাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার সুরজিৎ বিশ্বাস ওরফে বাপি এবং ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি বাবন কর। গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও সন্ত্রাসের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ