নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট-পরবর্তী হিংসা মামলায় আক্রান্তদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ আগেই দিয়েছিল হাইকোর্ট। এই ব্যাপারে এবার রাজ্যকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেন। পাশাপাশি আদালত জানিয়ে দিয়েছে, নির্দেশ দ্রুত কার্যকর না-হলে আদালত অবমাননার মামলা রুজু করা হবে। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন বলেন, ‘ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের আগেই ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশ যদি দ্রুত পালন না-করা হয়, তাহলে বাধ্য হয়ে আদালত অবমাননার বিশেষ বেঞ্চ গঠন করতে হবে।’



