Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় স্বস্তির বার্তা! রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

শহর কলকাতায় গরমের দাপট অব্যাহত। গত কয়েকদিনে তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকলেও, কড়া রোদের দাপটে চাঁদিফাটার জোগাড়।

কলকাতায় স্বস্তির বার্তা! রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
  • ২১ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় গরমের দাপট অব্যাহত। গত কয়েকদিনে তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকলেও, কড়া রোদের দাপটে চাঁদিফাটার জোগাড়। এরসঙ্গে রয়েছে অত্যাধিক আর্দ্রতা। ফলে সব মিলিয়ে কাহিল আমজনতা।

Advertisement

আজ, বুধবারে আকাশ রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা যাবে রোদের তেজ। যদিও বিকেলের পর কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সাক্ষী থাকতে পারে শহরের একাংশ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ থেকে ২৭ ডিগ্রির আশেপাশে। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। সর্বোচ্চ আর্দ্রতা থাকতে পারে ৯১ শতাংশ।

অন্যদিকে, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই কেরল ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার প্রবেশ ঘটবে। মঙ্গলবার জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। উত্তর-পূর্ব ভারতের উপর দিয়ে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করে। উত্তরবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ৫ জুন। বর্ষা অগ্রসরের গতি বজায় থাকলে তার আগেই উত্তরবঙ্গে বর্ষাকাল শুরু হয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন। দক্ষিণবঙ্গে বর্ষা আগে আসতে পারে কি না তা বঙ্গোপসাগরে মাসের শেষদিকের সম্ভাব্য নিম্নচাপটির উপর নির্ভর করছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ