Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপে নিশ্চিত পর্তুগাল

গত ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের মূলপর্বের পথ কঠিন করে পর্তুগাল।

বিশ্বকাপে নিশ্চিত পর্তুগাল
  • ১৭ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

পর্তুগাল- ৯                                      :                                      আর্মেনিয়া- ১

Advertisement

পোর্তো: গত ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের মূলপর্বের পথ কঠিন করে পর্তুগাল। সরাসরি মার্কিন মুলুকের টিকিট নিশ্চিত করতে শেষ ম্যাচে জিততেই হত রবার্তো মার্তিনেজ ব্রিগেডকে। রবিবার ঘরের মাঠে আর্মেনিয়াকে গোলের মালা পরাল পর্তুগাল। ৯-১ গোলে জিতল তারা। সেই সঙ্গে ইউরোপের পঞ্চম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল তারা। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক হোয়াও নাভাস ও ব্রুনো ফার্নান্ডেজের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন রেনাতো ভেইগা, গনসালো র‌্যামোস ও ফ্রানসিস্কো কনসেইকাও। উল্লেখ্য, কার্ড সমস্যায় এদিন দলে ছিলেন না রোনাল্ডো। তা সত্ত্বেও সহজেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পর্তুগাল। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-এফ’র শীর্ষে শেষ করলেন ব্রুনো ফার্নান্ডেজরা। আর ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ খেলতে হবে আয়ারল্যান্ডকে।
এদিকে, বিশ্বকাপ বাছাই পর্বে টানা পাঁচ ম্যাচে জিতল স্পেন। সব ম্যাচে ক্লিনশিটের পাশাপাশি গোল করেছে ১৯টি। তা সত্ত্বেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত, তা বলা যাবে না। ২০২৬ কাপ যুদ্ধের টিকিট নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অন্তত ড্র দরকার লুইস ডে লা ফুয়েন্তে ব্রিগেডের। শনিবার অ্যাওয়ে ম্যাচে জর্জিয়াকে ৪-০ গোলে হারাল তারা। জোড়া গোলে ম্যাচে নায়ক মিকেল ওয়ারজাবাল। এছাড়া স্কোরশিটে নাম তোলেন মার্টিন জুবিমেন্ডি ও ফেরান তোরেস। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ই’র শীর্ষে স্পেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ